ভ্রম
উত্তরের আশায় চাতকের মতো থেকে যায় দিন
আদিত্য ঘোষ
১৩ আগস্ট, ২০২৬ • ৫ মিনিট পাঠ

এইখানে এলে বুঝি শেষ হয়,রাত নামে ঝুপ করে।দোকানপাট, বাজারহাট চুপ করে যায়।বৃষ্টি পড়ে এখানে রাতদিন, দিনরাত বিষণ্ন হয়ে আসেবিরামহীন শোক ধেয়ে আসে দক্ষিণ দিক থেকেউত্তরের আশায় চাতকের মতো থেকে যায় দিনআমি তবুও শীতলপাটি বিছিয়ে বসি, এক কাপ চা-তোমাকে কথা দেওয়া শেষ সিগারেটের দিব্যিটুকু,আমাদের ভীষণ ভাল রঙিন কোনও দিন ছিলআমাদের একটা সবুজ মাঠ ছিলবিচ্ছিন্ন একটা অফিস আর নোংরা একটা মালিক ছিল।বিচার চেয়ে পথ ভিজেছে, ভিজেছে আস্ত একটা শহরএই শহরে একটা গল্প লিখব বলে, ভেবেছিলাম দুজনেএকসঙ্গে পাহাড় দেখব বলে, একটা ভাঁড় ভেঙেছিলামতারপর ঝুপ করে সন্ধে নামল পশ্চিমপাড়ে।শেষ হয়ে গেল একটি রাত। বৃষ্টি। আর তুমি।
আদিত্য ঘোষ
লিখতে চাওয়ার অঙ্গীকার

