বইয়ের গন্ধের মতো পবিত্র আর কিছু হতে পারে না। পুরনো কাগজ ও ছাপা কালির সেই মাদকতা আমাদের নিয়ে যায় অন্য এক জগতে। যখনই কোনো বইমেলায় গিয়ে দাঁড়ায়, মনে হয় যেন পৃথিবীর সমস্ত মহৎ আত্মা এই তাবুগুলোর নিচে বিশ্রাম নিচ্ছেন।